×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ৪৪৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি রাসায়নিক  ট্যাঙ্কার জাপান উপকূলে উত্তাল সাগরে ডুবে যাওয়ায় সাতজন নিখোঁজ রয়েছে। জাহাজটিতে ১১ জন ক্রু ছিল। জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এনএইচকে পরিবেশিত খবরে বলা হয়, ক্রুদের মধ্যে এই পর্যন্ত চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জাহাজটিতে থাকা ক্রুদের দুইজন কোরিয়ার, আটজন ইন্দোনেশিয়ার এবং একজন চীনের নাগরিক। এনএইচকে’র ভিডিও ফুটেজে উত্তাল সাগরে বিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে জাহাজাটি ডুবে যেতে এবং সেখানে একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা য়ায়।
এনএইচকে জানায়, ক্রুরা বুধবার কোস্টগার্ডকে অবহিত করেছিল যে জাপানের দক্ষিণ পশ্চিম উপকূলের মুতসুর দ্বীপের কাছে জাহাজটি এক দিকে হেলে পড়েছে এবং তারা তাদের কাছে সাহায্যের আবেদন জানায়।
জাহাজটিতে করে কি ধরনের রাসায়নিক বহন করা হচ্ছিল বা জাহাজটি ছিদ্র হয়েছিল কিনা সে ব্যাপারে এনএইচকে’র প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat