×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৬
  • ২৩৪৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে শ্রদ্ধা ও ভালোবাসায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। 
আজ মঙ্গলবার ভোর থেকেই সিলেট নগরীর চৌহাট্টাসহ কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন নানা শ্রেণীপেশার মানুষ।
৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বেলা বাড়ার সাথে সাথে ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনারের পুরো বেদি।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, র‌্যালী, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, দোয়া ও ইফতার মাহফিল এবং ইফতার বিতরণ  ইত্যাদি। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসন, সিলেট রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দফতর, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি আয়োজন করেছে। 
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজসহ সকল প্রতিষ্ঠানেই পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সকালে সিলেট স্টেডিয়োমে আয়োজন করা হয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠান।
স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করে পুলিশ। 
দিবসটি উপলক্ষে কারাগার, মেডিকেল সহ সরকারি বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে বিশেষ খাবার পরিবেশ করা হয়েছে। বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক সম্প্রচার কেন্দ্র থেকে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয়। এছাড়াও সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত বিভিন্ন স্থানীয় দৈনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র ও বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat