×
ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৮
  • ৪৪৫৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী অধিক সংখ্যক লোককে সামাজিক নিরাপত্তা কাভারেজের আওতায় আনার চেষ্টা  করছি।
তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০২৬ সালের মধ্যে লিড মন্ত্রণালয় হবে।
আজ সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি'র সাথে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিউনের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন মন্ত্রী।
সমাজকল্যাণ মন্ত্রীর সচিবালয়স্থ অফিস কক্ষে বৈঠককালে তিনি বলেন, সে লক্ষ্যে জনবল কাঠামোসহ অন্যান্য বিষয়ে আরও দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ চলমান রয়েছে। 
সাক্ষাৎকালে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আমরা নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচনসহ সকল বিষয়ে সফল। আমাদের দেশে জঙ্গীবাদ নেই বা আমরা বৈশ্বিক কোন জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতাও করিনা। বিদেশি সাহায্য নয় আমরা ব্যবসা করতে চাই। 
এ সময় রাষ্ট্রদূত ইউনিভার্সেল সোশ্যাল সিকিউরিটি সিস্টেম চালুর বিষয়ে দেশের অবস্থান জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী অধিক সংখ্যক লোককে সামাজিক নিরাপত্তা কাভারেজের আওতায় আনার চেষ্টা  করছি।
মন্ত্রী দেশের সামাজিক নিরাপত্তা খাতে চলমান অগ্রগতি অব্যাহত রাখতে এ খাত সংশ্লিষ্টদের দক্ষতা, সক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন।
এসময় রাষ্ট্রদূত দেশের অসহায় মানুষ, দুস্থ ও আইনের সংস্পর্শে আসা শিশুদের উন্নয়নে সমাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গৃহীত ও পরিচালিত উদ্যোগ সমূহের প্রশংসা করে এ খাতে ইউরোপীয় ইউনিয়নের কাজের আগ্রহ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat