×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৮
  • ২৩৪৮৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার  কাপ্তাইয়ে অসহায়, দুস্থ পরিবার, কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  আর্থিক অনুদান বিতরণ  করা হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা  সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আর্থিক  অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  সভাপতি  দীপংকর তালুকদার এমপি।
কাপ্তাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের  সঞ্চালনায় অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কাপ্তাই   উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:  মফিজুল হক, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, শিক্ষার্থী উনুচিং মারমা এবং উপকারভোগী শাহেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদ  হতে প্রাপ্ত অনুদান হতে  ১ শত ৯৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার টাকা  এবং ১ শত ৯৩ জন অসহায় ও দুস্থ  পরিবারের প্রতি পরিবারকে ২ হাজার টাকা করে সর্বমোট ৭ লাখ ৭২ হাজার টাকা অনুদান বিতরণ করা  হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat