×
ব্রেকিং নিউজ :
রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার
  • প্রকাশিত : ২০২৪-০৪-২২
  • ৪৩৪৫৩৩৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে আরো দক্ষ ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। 
তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে 'ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের খসড়া এপিএ প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
এসময় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) মো. আব্বাছ উদ্দিন এবং অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ সহ ভূমি মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনগণের সম্পৃক্ততা অনেক বেশি ও প্রত্যক্ষ। বেশিরভাগ গ্রামীণ বিরোধ এবং মামলা মোকদ্দমা জমির মালিকানা সম্পর্কিত।
কর্মশালায় সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় মন্ত্রী সরকারি প্রতিষ্ঠানে ফলপ্রসূ মানসিকতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা, সম্পদের যথাযথ ব্যবহার ও সরকারি প্রতিষ্ঠানে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে এপিএ'র গুরুত্ব তুলে ধরেন।
তিনি মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের অফিসগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় সৃষ্টির লক্ষ্যে নাগরিক সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্দেশ্যসমূহের কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
নারায়ন চন্দ্র চন্দ বলেন, ২০১৪-১৫ সালে সরকার কর্তৃক প্রবর্তিত এপিএ মন্ত্রণালয় ও সংস্থাগুলির কর্মকা- প্রক্রিয়ামুখী থেকে ফলাফল-ভিত্তিক কার্যক্রমে আনায় সহায়ক ভূমিকা পালন করেছে। 
মন্ত্রণালয়ের ভিশন ও মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরের জন্য নিজ নিজ কৌশলগত উদ্দেশ্য ও কার্যক্রম নিখুঁতভাবে প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি  নির্দেশ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat