×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-২২
  • ২৩৪৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পোমরা ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন : শান্ত সাহা (২৩) ও মো. তৌফিক হোসেন (২২)। প্রাথমিকভাবে শান্ত’র বাড়ি নরসিংদী এবং তৌফিকের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা যায়। ঘটনার পর চুয়েট ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত শান্ত সাহা চুয়েট পুরকৌশল বিভাগের ’২০ ব্যাচের শিক্ষার্থী (আইডি-২০০১১০০)। তিনি নরসিংদীর কাজল সাহার ছেলে। তৌফিক হোসেন একই বিভাগের ’২১ ব্যাচের শিক্ষার্থী (আইডি-২১০১০০৬)। তিনি নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়েটের ওই দুই শিক্ষার্থী রাঙ্গুনিয়া থেকে মোটরসাইকেলে চুয়েটের দিকে যাচ্ছিলেন। তারা কাপ্তাই সড়কের ‘শাহ আমানত’ নামে একটি বাস নগরীর বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ছাত্রই গুরুতর আহত হন। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই তাদের মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া থানার এসআই আবু সায়েদ জানান, শান্ত ও তৌফিক নামে চুয়েটের দুই শিক্ষার্থী রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় শিকার হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পরে খবর পেয়েছি চিকিৎসাধীন অবস্থায় এই দুইজনের মৃত্যু হয়েছে। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat