×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৭
  • ৩৪৩৪৩৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটিতে শ্রী  শ্রী সংসারী গঙ্গা মায়ের মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের মাঝেরবস্তি এলাকায় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন  ও অসহায়দের মাঝে  বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পবিবর্তন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
শ্রী শ্রী সংসারী গঙ্গা মায়ের মন্দিরের সভাপতি বাবুল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও শ্রী শ্রী সংসারী গঙ্গা মায়ের মন্দিরের প্রধান উপদেষ্টা বিপুল ত্রিপুরা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, শ্রী শ্রী সংসারী গঙ্গা মায়ের মন্দিরের উপদেষ্টা বুদে বাহাদুর থাপা, সহ সভাপতি মিল্টন বাহাদুর প্রমুখ।
এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার পাহাড়ে সকল সম্প্রদায়ের কল্যাণে সমভাবে উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে এবং বর্তমানে পাহাড়ের বিভিন্ন এলাকায়  সরকারের উন্নয়ন কাজ এখন  দৃশ্যমান।
পরে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে জেলা পরিষদের মাধ্যমে ১৫ লাখ টাকা ব্যয়ে  মন্দিরের ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন ও হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat