×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৭
  • ১২৩২৪২৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের আনহুই একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্স (আইপিপিএএস-এএএএস) এর একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। 
প্রতিনিধি দলটি বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করে এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করে। এর আগে প্রতিনিধি দলকে স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা। এসময় বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
মতবিনিময় সভায় সংক্ষিপ্তভাবে বারির কার্যক্রম উপস্থাপনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শওকত আলী খান। এ সময় উপস্থিত ছিলেন মহাপরিচালক এবং আনহুই একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্স এর জ্যেষ্ঠ গবেষক রেন্ডে কিউআই,পরিচালক ইয়ংঝাং, আনহুই একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্স এর জ্যেষ্ঠ গবেষক হাউলিং চেন এবং  বারির পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষিতত্ত্ব বিভাগ) ড. ফেরদৌসী বেগম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ) ড. আশীষ কুমার সাহা এবং বারির বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat