×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৮
  • ৪৩৫৪৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, শিশু ও মাতৃমৃত্যু রোধে টিকাদান কার্যক্রমে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা প্রতিটি শিশুর টিকাপ্রাপ্তির জন্য অঙ্গীকারবদ্ধ।
আজ বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং কর্তৃক সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে টিকাদান কর্মসূচীকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, টিকাদান কার্যক্রমে অসাধারণ সফলতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত করা হয়েছে। জনবলের অপ্রতুলতা থাকা সত্ত্বেও সারাদেশে কর্মীরা নিরলসভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন।এ জনবল সংকট কাটিয়ে উঠতে অতি শীঘ্রই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
ইউনিসেফ, ভ্যাকসিন এলায়েন্সসহ টিকাদান কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই বাংলাদেশের টিকা কার্যক্রম অনন্য অসাধারণ একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
টিকাদান কর্মসূচী শক্তিশালী করার লক্ষ্যে একটি আলোচনা সভা আয়োজন করার জন্য বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিংকে   সাধুবাদ জানিয়ে মন্ত্রী আরো বলেন, সংসদ সদস্যবৃন্দ সহ সবার সমর্থনে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তিনি দেশের স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ করে উন্নত স্বাস্থ্যসেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান।
অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ড. নাদিয়া বিনতে আমিন এমপি, ফরিদা ইয়াসমিন এমপি, অণিমা মুক্তি গোমেজ এমপি, কানন আরা বেগম এমপি, জ্বরতি তঞ্চঙ্গ্যা এমপি, ইউনিসেফ বাংলাদেশ চীফ অব হেলথ মায়া ভানডেনেট, হু প্রতিনিধি বার্ডান জাং রানা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত ডিজি আহমেদুল কবীরসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat