×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ৪৩৪৫৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা চালালে তিনি ইসরায়েলকে কামানের গোলা ও অন্যান্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন।
একইসঙ্গে তিনি গাজায় মার্কিন বোমা ফেলে বেসামরিক নাগরিকদের হত্যার সত্যতা নিয়ে অনুতাপ করেছেন।
্িসএনএনকে দেয়া এক সাক্ষাতকারে বুধবার বাইডেন বলেছেন, যদি তারা রাফায় অভিযান চালাতে যায়, তাহলে সেখানে ব্যবহারের জন্যে আমি অস্ত্র সরবরাহ করবো না।
তিনি বলেছেন, আমরা অস্ত্র ও কামানের গোলা যা ব্যবহৃত হয়েছে তা সরবরাহ করতে যাচ্ছি না।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছিল, তারা রাফায় ইসরায়েলী অভিযানের আশংকায় বোমার চালান স্থগিত করে দিয়েছে।
এসকল বোমার কারণে গাজায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও বাইডেন উল্লেখ করেন।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ  পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat