×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৫-১০
  • ৪৪৫৩৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডে চলতি বছরের এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা পুরো ২০২৩ সালের মোট সংখ্যার চেয়ে বেশি। এ অঞ্চলে বিগত কয়েক সপ্তাহ ধরে তাপদাহ বয়ে যাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যতিক্রমী গরম আবহাওয়ার কারণে থাইল্যান্ডের জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়ে। এতে কর্তৃপক্ষকে প্রায় প্রতিদিনই তাপদাহের বিষয়ে সতর্কতা জারি করতে দেখা যায়।
শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জন প্রাণ হারিয়েছে। ২০২৩ সালে হিটস্ট্রোকে মোট ৩৭ প্রাণ হারায়।
মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ডের কৃষি প্রধান উত্তরপূর্বাঞ্চলে হিটস্ট্রোকে সবচেয়ে বেশি লোক প্রাণ হারিয়েছে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপপ্রবাহসহ আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে।
এপ্রিল মাসে, থাইল্যান্ডে সর্বোচ্চ ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস (১১১.৬ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে গত বছর দেশটিতে সর্বোচ্চ ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যা দেশটির ইতিহাসের সর্বোচ্চ জাতীয় রেকর্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat