×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১০
  • ৫৬৫৬০০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র সরকার ডেভিড স্লেটন মিলকে বাংলাদেশে অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি এবং প্লেনিপোটেনশিয়ারি হিসেবে মনোনীত করেছে।
প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনে গুরুত্বপূর্ণ নেতৃত্বে দায়িত্ব পালন করার জন্য ৯ মে এ মনোনয়ন ঘোষণা করেছেন। আজ এখানে প্রাপ্ত একটি বিবৃতি এ কথা জানা গেছে। 
ডেভিড মিল সিনিয়র ফরেন সার্ভিসে মিনিস্টার-কাউন্সেলর পদমর্যাদার একজন কেরিয়ার ডিপ্লোমেট। বর্তমানে তিনি চীনের বেইজিং-এ মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন। সেখানে তিনি অন্তর্বতীকালীন চার্জ ডি' অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগে, তিনি ডিপার্টমেন্টের ব্যুরো অফ ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশনের উপ-সহকারী সচিব ছিলেন। এর আগে তিনি নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন ব্যুরোর পরিচালক ছিলেন।
তার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে অন্যান্য পদের মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ওয়াশিংটনে ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন; বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন; ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ের কাউন্সেলর; অর্থনৈতিক ব্যুরোতে মুদ্রা বিষয়ক অফিসের উপ-পরিচালক; এবং চীন, হংকং, তাইওয়ান, গিনি ও ওয়াশিংটনে অন্যান্য দায়িত্ব পালন। 
ফরেন সার্ভিসে যোগদানের আগে, মিল স্প্রিন্ট টেলিকমিউনিকেশনে কর্পোরেট ফাইন্যান্স সংক্রান্ত পদে অধিষ্ঠিত ছিলেন। ভার্জিনিয়ার স্থানীয় বাসিন্দা মিল ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইজেনহাওয়ার স্কুল থেকে এম.এস. ডিগ্রী, টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় থেকে বিএ। ডিগ্রী অর্জন করেছেন।
তিনি অসামান্য সাফল্যের সঙ্গে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালনের জন্য বেকার-উইলকিন্স পুরস্কার পেয়েছেন এবং চীনা, ইউক্রেনীয় ও ফরাসি ভাষায় দক্ষ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat