×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ৩২৪৩৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নয়াপল্টন এলাকায় কুড়িয়ে পাওয়া শপিংব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে সানি (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে । 
ককটেলের স্পিøন্টারে আহত ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার বেলা ২টার দিকে নয়াপল্টন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  আহত অবস্থায় তাকে  বিকেল সাড়ে ৩ টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। সানি ওই এলাকায় পরিত্যক্ত জিনিস টোকানোর সময় একটি শপিংব্যাগে থাকা ককটেলটি ফেটে যায়। এতে স্পিøন্টারের আঘাতে ওই কিশোরের হাত-পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী  জানান, ‘আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।’
তিনি আরও বলেন, ককটেল বিস্ফেরণে সানির হাত-পা এবং শরীরের বিভিন্ন স্থানে স্পিøন্টারের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। সানি ভবঘুরে প্রকৃতির। সে বিভিন্ন এলাকায় ভাঙ্গারী কুড়িয়ে বিক্রি করতো। আহত সানির বাবার নাম টিটু মিয়া। সে নগরীর কাকরাইল এলাকায় থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat