×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ৪৩৪৫৯২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেপালে বিশ্বের পঞ্চম-সর্বোচ্চ শৃঙ্গ মাকালু পর্বতে এক ফরাসি পর্বতারোহী মারা গেছেন।
অভিযাত্রী আয়োজকরা মঙ্গলবার এই কথা জানিয়েছেন।
এই বছরের বসন্তে পর্বতারোহণের মৌসুমে এটি দ্বিতীয় প্রাণহানির ঘটনা এবং উভয়ই একই পর্বতে মারা যান।
জনি সালিবা (৬০) পর্বতের চূড়ায় ওঠার চেষ্টায় শেষ ধাপে ৮,১২০ মিটার (২৬,৬৪০ ফুট) উচ্চতায় মারা যান।
স্নোই হরাইজন ট্রেকস অ্যান্ড এক্সপিডিশনের অভিযান সংগঠক রাজ ভান্ডারি বলেন, ‘তিনি চূড়ার দিকে যাচ্ছিলেন কিন্তু তার পরে তার গাইড তাকে নামিয়ে আনেন। উচ্চতাজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন, পরে তিনি মারা যান।’
ভান্ডারি আরও জানান, সালিবার পরিবারকে জানানো হয়েছে এবং তার লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি ৮,৪৮৫-মিটার-উঁচু (২৭,৮৩৮-ফুট) এই পর্বতের ফরাসি অভিযাত্রী দলের সদস্য ছিলেন। দলের অন্যান্য সদস্যরা নিরাপদে বেস ক্যাম্পে ফিরে আসেন।
গত সপ্তাহে মাকালুর চূড়ায় পৌঁছানোর পর পর্বত থেকে নামতে গিয়ে ৫৩ বছর বয়সী এক নেপালি গাইড মারা যান।
নেপাল এই বছর মাকালুর জন্য জনপ্রতি ১,৮০০ ডলার খরচে বিদেশী পর্বতারোহীদের ৫৯টি পারমিট জারি করেছে। গত মাসে অভিযান শুরু হওয়ার পর কয়েক ডজন অভিযাত্রী মাকালু সামিট সম্পন্ন করেছে। এই বছর এভারেস্টের জন্য পর্বতারোহীদের মাথাপিছু খরচ ধরা হয়েছে ১১ হাজার ডলার।
নেপাল এই বছর পর্বতারোহণের জন্য ৯শ’টিরও বেশি পারমিট জারি করেছে। এর মধ্যে এভারেস্টের জন্য ৪১৪টি পারমিট রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat