×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২২
  • ২৩৩৪৯৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কান চলচ্চিত্র উৎসবের ৭৭ তম আসর যেন তুমুল আনন্দ নিয়ে ধরা দিয়েছে হলিউডের পপ তারকা সেলেনা গোমেজের কাছে। কেননা এবারের আসরে অভিনেত্রী হিসেবে বড় সম্মাননা পেয়েছেন তিনি।
সংবাদমাধ্যম অনুযায়ী, ৭৭তম কান উৎসবের এবারের আসরে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রদর্শিত হয়েছে সেলেনা গোমেজ অভিনীত ‘এমিলিয়া পেরেস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার শো।
এ শো দেখার পরই ঘটল অবিস্মরণীয় ঘটনা। সিনেমাটি পেয়েছে টানা এগারো মিনিটের করতালি। ৯ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন শেষে উল্লাস আর শিসের বিরতির পর আরও দুই মিনিট করতালি দেন আমন্ত্রিত অতিথিরা। যা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি সেলেনা।
জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের বিভিন্ন প্রেক্ষাগৃহে এ পর্যন্ত প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে কোনটি ৭ মিনিট, কোনটি ৬ মিনিট আবার কোনটি ৫ মিনিটের অভিবাদন বা স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে।
তবে এবারের উৎসবের সব সিনেমাকে ছাপিয়ে মূল প্রতিযোগিতায় থাকা সেলেনা অভিনীত ‘এমিলিয়া পেরেস’ পেয়েছে সবথেকে বেশি সময় ধরে স্ট্যান্ডিং ওভেশন।
ফ্রান্সের খ্যাতিমান পরিচালক জ্যাক অদিয়াঁর নির্মিত স্প্যানিশ ভাষার মিউজিক্যাল ফিল্ম ‘এমিলিয়া পেরেস’। সেলেনা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জোয়ি স্যালডানা, এডগার রামিরেজ, কার্লা সোফিয়া গাসকোন। 
এ সিনেমায় একজন ভয়ঙ্কর ড্রাগ কার্টেল নেতা ম্যানিটাসের চরিত্রে ছিলেন গ্যাসকোন, একজন আন্ডার ভ্যালুড আইনজীবী রীতার চরিত্রে সালডানা এবং ড্রাগ কার্টেল নেতা ম্যানিটাসের সন্দেহাতীত স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সেলেনা গোমেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat