×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২২
  • ৭৮৮২০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ৮৭টি ফ্লাইটে ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদী আরব পৌঁছেছেন। আজ এক হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৯টি,সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২০টি হজ ফ্লাইটে মোট ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদী আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৯৯৪ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। 
এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৮৫ জন হজযাত্রী সৌদি আরব যাবেন বলে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। এরমধ্যে ৮৪ হাজার ২৪ জনের নামে ভিসা ইস্যু হয়েছে।  বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক প্রথম দলের দলনেতা আবদুল আউয়াল হাওলাদারের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের এক নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে হজ চিকিৎসক দলের উপদলনেতা এবং হজ আইটি দলের দলনেতা মক্কায় অবস্থিত হাসপাতালগুলো পরিদর্শন করেন এবং বাংলাদেশ থেকে আগত ভর্তিকৃত হজযাত্রীদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন। 
সৌদি আরবে সর্বমোট ৩ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ২ জন ও মদিনায় ১ জন হজযাত্রী ইন্তেকাল করেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে ৪ হাজার ৩৮৯ জন চিকিৎসা নিয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১০ জুন পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ৯ মে প্রথম হজ ফ্লাইট শুরু হয়। ২০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে বলে জানানো হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat