×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ৪৫৪৫৯১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্প মন্ত্রণালয়ের অধীন তিনটি প্রতিষ্ঠানকে  শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়েছে।
আজ রোববার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের (শিল্প ভবন) সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠত্বের বিচারে ক্রমমান অনুযায়ী এ তিনটি প্রতিষ্ঠানের কাছে সনদ হস্তান্তর করা হয়। 
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠান-প্রধানদের হাতে সনদ তুলে দেন। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ অর্থবছরের আলোকে শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর অংশগ্রহণে গত ১৫ মে শিল্প মন্ত্রণালয়ের তৃতীয় তলার লবিতে ‘উদ্ভাবনী প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীতে স্থান পাওয়া বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের মধ্য থেকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনের লক্ষ্যে গঠিত ‘মূল্যায়ন কমিটি’ শ্রেষ্ঠত্বের বিচারে মূল্যায়নের মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান অধীকারীদের নির্ধারণ করেছে। 
ইনোভেশন শোকেসিংয়ে (প্রদর্শনীতে) শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনে ১ম স্থান অধিকার করে বিটাকের উদ্যোগ ‘থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে ইম্পেলার তৈরির মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত সেচ পাম্পের কর্মদক্ষতা বৃদ্ধিকরণ’, ২য় স্থান অধিকার করে বিসিআইসি’র উদ্যোগ ‘থ্রিডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহারের মাধ্যমে হাই ভোল্টেজ প্যøানে (৬ দশমিক ৬ কেভি) ব্যবহৃত অকেজো ৮৬ লকআউট রিলেগুলো পুনঃব্যবহারযোগ্য করে তোলা' এবং যৌথভাবে ৩য় স্থান অধিকার করে বিসিক’র 'অনলাইনের মাধ্যমে ক্লাউডভিত্তিক সিনক্রোনাইজেশন সিস্টেম ব্যবহার করে আরডিপিপি প্রক্রিয়াকরণ' ও বিএসইসি’র ‘ডিওবি’  টেকনোলজি লিড বাল্ব’র ‘পিসি৮বি ডিজাইন ও ইমপ্লিমেন্টশন’ উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat