×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৭
  • ২৪৩৩৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম  অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। 
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
সদ্যই দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ২-১ ব্যবধানে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে টাইগাররা।
যুক্তরাষ্ট্রের মাঠে প্রথম দুই ম্যাচ যথাক্রমে  ৫ উইকেটে ও ৬ রানে হেরে আগেভাগেই সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। সিরিজ হার নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পড়ে যায় টাইগাররা। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচ ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সান্ত¡নার জয় বিশ^কাপে দলের আত্মবিশ^াস বাড়াবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন ‘আমার মনে হয় শেষ ম্যাচে ছেলেরা তাদের সামর্থ্য দেখিয়েছে। এই জয় বিশ^কাপে আত্মবিশ্বাসী করবে দলকে। আমরা এখানকার কন্ডিশন এবং সবকিছুই এখন জানি। আমরা সব কিছুর অভিজ্ঞতা নিতে পেরেছি। বিশ্বকাপে যদি আমরা সেই অভিজ্ঞতাগুলো নিয়ে যেতে পারি, তাহলে আমাদের দলের জন্যই ভালো হবে।’
যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। পহেলা জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নামবে টাইগাররা।
বাংলাদেশের মত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রও। ৩০ মে ডালাসে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা।
আগামী ২ জুন থেকে শুরু হবে বিশ^কাপ। এবারের আসরে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে টাইগাররা। এরপর ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat