×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ৪৪৩৩৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বের সেরা একশটির মধ্যে স্থান পাওয়া চীনের ১০টি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনার  সুযোগ পাচ্ছে  বাংলাদেশী শিক্ষার্থীরা।  বাংলাদেশী  মেধাবী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়ার সুযোগ দিচ্ছে চীন। বিল্ট এন্ড রোড চাইনিজ সেন্টার এবং মালিশাএডু'র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চাইনিজ এডুকেশন এক্সপোতে এ ঘোষনা দেওয়া হয়েছে। 
রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক্সপোতে চায়নার শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এর আগে কলেজের শিক্ষার্থীরা একটি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষায় অংশ নেয়া সেরা ১০ জন বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাবে তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে। 
এর বাইরে বাংলাদেশের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ভিত্তিতে ফ্রি স্কলারশিপ দেয়া হবে। এক্সপোতে ঢাকায় চায়না দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃত্তির ঘোষনা দেন মালিশাএডুর চেয়ারম্যান প্রকৌশলী কোরবান আলী ও ব্যবস্থাপনা পরিচালক ড. মারুফ মোল্লা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat