×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ৫৬৭৬৬১১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত যে ফ্ল্যাটে থাকতেন, সেটিই ভাড়া নিয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার অভিনেত্রী আদাহ শর্মা।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের বান্দ্রায় যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন প্রয়াত অভিনেতা সুশান্ত‌ সিং রাজপুত, সেই ফ্ল্যাটেই এখন থাকছেন অভিনেত্রী আদা শর্মা। 
সুশান্তের মৃত্যুর পর তিন বছর তালা বন্ধ হয়ে পড়েছিল ফ্ল্যাটটি। অবশেষে আগামী পাঁচ বছরের জন্য আদা শর্মা ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন।বিষয়টি নিয়ে আদাহ বলেন, ‘আমি প্রায় চার মাস আগে বান্দ্রায় এসেছি। নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর মথুরায় বেড়াতেও গিয়েছিলাম সব মিলিয়ে ফ্ল্যাটে আসা হয়নি। 

এবার পাকাপাকিভাবে থাকব। এই ফ্ল্যাটে প্রথম যেদিন এসেছিলাম একটি ইতিবাচক আবহ পেয়েছিলাম। আমার কেরালার বাড়ির চারপাশে গাছে ঘেরা। এই জায়গাটাও তেমনভাবেই সাজাব ঠিক করেছি।’

যেখানে ইতিবাচক পরিবেশ পাই না, সেখানে থাকতে পারি না। আমি প্রকৃতির মধ্যে বড় হয়েছি। পাখির আওয়াজ, গাছ—এ সবের মাঝেই থেকে অভ্যস্থ। তাই মুম্বাই শহরে তেমনই একটা বাড়িই খুঁজছিলাম।

জানা যায়, পুরো ফ্ল্যাটটি সাদা রঙ করিয়েছেন অভিনেত্রী। নীচের তলায় মন্দির স্থাপন করেছেন। উপরের দু‘টি ঘরের একটি’তে গানের ঘর এবং অন্যটি নাচের ঘর হিসেবে তৈরি করেছেন তিনি। আগের বাড়ি থেকে সমস্ত গাছ এনে ছাদে বাগান তৈরি করেছেন আদা। বারান্দায়-ও প্রচুর গাছ বসিয়েছেন অভিনেত্রী।

৩৬০০ বর্গফুটের সমুদ্রমুখী এই ফ্ল্যাটটির জন্য চার লাখ টাকা ভাড়া দিতেন সুশান্ত। তবে ফ্ল্যাটটি নাকি প্রচুর টাকা দিয়ে ভাড়া নিয়েছেন আদাহ। কিন্তু টাকার অঙ্ক নিয়ে কিছু বলতে চাননি এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat