×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ৪৩৫৪৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর কাছে সোমবার ইসরায়েলি হামলায় ইরানপন্থী গ্রুপের ১৬ সদস্য নিহত হয়েছে।  লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস  বলেছে,পশ্চিম আলেপ্পোর হায়ানের এক ফ্যাক্টরিতে ইসরায়েলের হামলায় সিরিয়া ও বিদেশী যোদ্ধাসহ ইরানপন্থী গ্রুপের ১৬ সদস্য নিহত হয়েছে।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল দেশটিতে শত শতবার বিমান হামল চালিয়েছে। এর বেশিরভাগ চালিয়েছে সেনা অবস্থান এবং লেবাননের হিজবুল্লাহসহ ইরানপন্থী যোদ্ধাদের লক্ষ্য করে।
তবে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর সিরিয়ায় ইসরায়েলের এ ধরনের হামলার পরিমাণ বেড়ে গেছে।
এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হয়। এর পর থেকে দেশটিতে পাঁচ লাখেরও বেশি লোক নিহত এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat