×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৪
  • ৪৩৪৫৩৪৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চীনের কট্টর মিত্র দেশের সাথে সম্পর্ক ফের জোরদারের প্রচেষ্টায় মঙ্গলবার কম্বোডিয়া সফর করেছেন। খবর এএফপি’র।
দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশের সাথে ওয়াশিংটনের সম্পর্ক বছরের পর বছর ধরে টানাপোড়েন চলছে। কম্বোডিয়ার সাবেক নেতা হুনসেনের শাসনামলে দেশটির অবকাঠামো খাতে চীন কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করায় নমপেনের সাথে ওয়াশিংটনের সম্পর্কের এমন অবনতি ঘটতে থাকে।
বেইজিংয়ের মাধ্যমে কম্বোডিয়ার একটি গুরুত্বপূর্ণ নৌ ঘাঁটির উন্নয়নের কাজ করানোয় যুক্তরাষ্ট্র তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই ব্যাপারে তারা বলেছে, থাইল্যান্ড উপসাগরে চীনের প্রভাব খাটাতে নৌ ঘাঁটিটি ব্যবহার করা হতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, সিঙ্গাপুরের শাংরি-লা সংলাপ থেকে যাওয়ার পথে অস্টিন ‘যুক্তরাষ্ট্র ও কম্বোডিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের উপায় খুঁজে বের করতে’ এক দিনের সফরে মঙ্গলবার নমপেনে অবতরণ করেন।
দেশটি সফরকালে তিনি প্রথমে হুনসেনের সাথে সাক্ষাত করেন। হুনসেন প্রায় চার দশক ধরে কম্বোডিয়ার ক্ষমতায় থাকার পর আগস্টে পদত্যাগ করেন। পরে অস্টিন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেটের সাথেও সাক্ষাত করেন। তিনি তার বাবার কাছ থেকে দেশের শাসনভার গ্রহণ করেন।
কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চুম সানরি গত সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন, অস্টিনের কম্বোডিয়া সফর দু’দেশের মধ্যে সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আরেকটি ভাল সুযোগ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat