×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ২৩৪৫৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলায় আজ সোহরাব খান হত্যা মামলায় টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার, তার ছোট ভাই কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান হালদার খুকু ও তাদের চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদারসহ ৯ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে আজ বুধবার মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান অভিযুক্তদের  জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, আলোচিত সোহরাব খান হত্যা মামলাটি সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের আগে দায়ের করা হয়। পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে আরিফুল ইসলাম হালদার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন ।
পূর্ব বিরোধের জের ধরে গত গত ৮ এপ্রিল  টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির সামনে দু’পক্ষের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সোহরাব খান (৬৫) নিহত হন। পরে ১৫ এপ্রিল নিহতের বড় ভাই আব্দুল মান্নান খান বাদী হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  আরিফুল ইসলাম হালদারসহ ১২ জনকে আসামি করে আমলি আদালতে অভিযোগ দায়ের  করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক মামলাটি সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat