×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৬
  • ৫৪৫৬৬০০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন। এই বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক ও কর কমানোর প্রস্তাব করেছেন তিনি।
সাধারণত বাজেটে শুল্ক পরিবর্তনের কারণে বিভিন্ন পণ্য ও সেবার দাম উঠানামা করে। তাই এবারের বাজেটে বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক কমানোর কারণে কোন কোন পণ্য ও সেবার দাম কমলো তা নিচে তুলে ধরা হলো। বাজেটে যেসব শুল্ক প্রস্তাব করা হয়, তাঁ তাৎক্ষকিভাবে কার্যকর হয়।
গুঁড়ো দুধ: প্যাকেটজাত গুঁড়ো দুধ আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এতে আমদানিকৃত গুঁড়ো দুধের দাম কমতে পারে।
ল্যাপটপ: ল্যাপটপ আমদানিতে শুল্ক বাড়ানো হলেও ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে ৩১ শতাংশের পরিবর্তে ২০ দশমিক ৫০ শতাংশ শুল্ককর দিতে হবে বিধায় ল্যাপটপের দাম কমতে পারে।
ডেঙ্গুর চিকিৎসা সামগ্রী: ডেঙ্গু চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের কিটসহ সব ধরনের পরীক্ষা সরঞ্জামের ওপর শুল্ককর রেয়াত সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
চকলেট: চকলেট আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। এ কারণে চকলেটের দাম কমতে পারে। 
উড়োজাহাজের যন্ত্রাংশ: দেশীয় বিমান পরিচালনা সংস্থাগুলো বিদেশি সংস্থাগুলোর তুলনায় পিছিয়ে আছে। এই অবস্থায় এভিয়েশন খাতের উত্তরণকল্পে ও ভবিষ্যত সম্ভাবনা বিবেচনায় এয়ারক্রাফট ইঞ্জিন ও প্রপেলার আমদানিতে ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে।
দেশে উৎপাদিত মোটরসাইকেল: সিকেডি ইঞ্জিনের পার্টস আমদানির শুল্ক কমানো হয়েছে। এ কারণে দেশে তৈরি মোটরসাইকেলের দাম কমতে পারে।
আমদানিকৃত কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট: কিডনি রোগী চিকিৎসার অন্যতম সরঞ্জাম ডায়ালাইসিস ফিল্টার ও ডায়ালাইসিস সার্কিট পণ্যের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে।
ক্যানসার চিকিৎসা সরঞ্জাম: ক্যানসার রোগীর চিকিৎসার ব্যবহৃত কিছু সরঞ্জাম রেয়াতি সুবিধায় যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
কার্পেট: কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রেপাইলিন ইয়ার্ন আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। এতে দেশে তৈরি কার্পেটের দাম কমতে পারে।
লোহা জাতীয় পণ্য: রড, বার ও এঙ্গেল তৈরির কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। এতে লোহা জাতীয় পণ্যের দাম কমতে পারে।
সুইচ-সকেট: দেশে উৎপাদিত সুইচ-সকেট, হোল্ডার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হয়েছে বিধায় এসব পণ্যের দাম কমতে পারে।
ইলেকট্রিক মোটর: এ পণ্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। এ কারণে ইলেকট্রিক মোটরের দাম কমতে পারে।
মিথানল: ওষুধ, ওয়াশিং প্ল্যান্ট, পেইন্ট প্রভৃতি শিল্পের অন্যতম কাঁচামাল হচ্ছে মিথানল। শতভাগ আমদানিনির্ভর এ পণ্যটি বাল্ক আকারে আমদানি করলে শুল্কহার ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিদেশি পোশাক ; নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাকের সম্পূরক শুল্ক কমানো হয়েছে। ফলে বিদেশি পোশাকের দাম কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat