×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ৩৪৪৫৭৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডার অটোয়ায় গতকাল বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করেছে। 
দিবসটি উপলক্ষ্যে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে হাইকমিশন প্রাঙ্গণে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব। আজ ঢাকায় এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত হাইকমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া, দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় বক্তারা ঐতিহাসিক ৬ দফার প্রেক্ষাপট ও ঐতিহাসিক তাৎপর্যের ওপর আলোকপাত করেন। তাঁরা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ৬ দফা আন্দোলনের ভূমিকা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এর অবদানের ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat