×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ২৩৪৫৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, দেশকে এগিয়ে নিতে এবার গণমুখী ও বাস্তবসম্মত বাজেট পেশ হয়েছে।
আজ শনিবার বিকেলে শরীয়তপুরের সখিপুর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সাবেক উপমন্ত্রী শামীম বলেন, গত ৬ জুন জাতীয় সংসদে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। অর্থনেতিক সংকটকালে এই বাজেট গণমুখী ও বাস্তবসম্মত। এছাড়া উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নিতেই এবারের বাজেট। এই বাজেট আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। 
তিনি বলেন, বাজেটের মূল প্রতিপাদ্য সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার। বাজেটের মূল লক্ষ্য চলমান সংকট ও অনিশ্চয়তা দূর করা। প্রস্তাবিত বাজেটে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জন সম্ভব হবে। ১৫ বছর আগের বাংলাদেশ ও ১৫ বছর পরের বাংলাদেশ উন্নয়নে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। 
এনামুল হক শামীম বলেন, বিএনপির সর্বশেষ বাজেট ছিল ৬৮ হাজার কোটি টাকা। বিএনপির আমলে ৪০ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে ছিল। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তা ১৮ শতাংশে আর অতিদরিদ্র ৬ শতাংশে নামিয়ে এনেছে।  
বিএনপির নেতাদের উদেশ্যে তিনি বলেন, ‘বিএনপির যদি এই বাজেট নিয়ে সমালোচনা করতেই হয়। তাহলে আগে বাজেটটি ভালভাবে পড়তে হবে। তারপর সমালোচনা করতে হবে। কারণ, সব দেশের বাজেটেই ঘাটতি থাকে। আপনারা বাজেটে ঘাটতি দেখলেন, অথচ শিক্ষা ও স্বাস্থ্যখাতে যে সবচেয়ে বেশি অর্থ বরাদ্ধের প্রস্তাব করা হয়েছে, তা তো দেখলেন না। 
আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রশ্নে আপোস করা যাবে না। আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে হবে। তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। 
সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ তকি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আউয়াল, এ্যাডভোকেট জহিরুল ইসলাম, সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার মোয়াজ্জেম হোসেন সরদার, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওয়াছেল কবির মোল্যা, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কোহিনুর সুলতানা দোলা, আনোয়ার হোসেন বালা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক সরদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আজাহারুল ইসলাম গাজী, মহিলা ভাইস- চেয়ারম্যান রোকসানা আনোয়ার, থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ পলাশ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসাদুজ্জামান খোকন, যুগ্ম আহবায়ক রাজু সরদার, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার, সাধারণ সম্পাদক ইমরান বেপারী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat