×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ৭৬৮৭৬৯৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার আশ্রয়ণ আবাসনে বসবাসরত ২ হাজার মানুষ নিরাপদ, সুপেয়, বিশুদ্ধ পানি পাওয়া শুরু করেছে। ওই আবাসনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে তারা এ সুবিধা পাচ্ছেন।
আজ দুপুরে এমটিবি ফাউন্ডেশনের সহযোগিতায় উন্নয়ন সংস্থা এনএসএস এর উদ্যোগে উপজেলার চরদোয়ানী ইউনিয়নের হোগলাপাশা আশ্রয়নে স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি চালু করা হয়েছে। এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না জানান, হোগলাপাশা আশ্রয়ণে ২ হাজার মানুষ বাস করেন। এতোদিন তাদের জন্য বিশুদ্ধ পানির কোন ব্যবস্থা ছিলোনা। এখন থেকে পানির জন্য তাদের আর হাহাকার করতে হবে না।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. রোকনুজ্জামান খান জানান, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু হওয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া হোগলাপাশা আশ্রায়ণে বসবাসরত ৪৪৯টি পরিবারের প্রায় ২ হাজার মানুষ নিরবিচ্ছিন্নভাবে বিশুদ্ধ খাবার পানি পাবে।
জেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম জানিয়েছেন, বরগুনার ৬টি উপজেলার মধ্যে পাথরঘাটার ভৌগোলিক অবস্থা একটু বিচিত্র ধরনের। এখানাকার বিভিন্ন ইউনিয়নসহ পাথারঘাটা সদরেও গভীর নলকূপ বসানো যায় না। আমরা পরীক্ষামূলক কিছু নলকূপ বসিয়েছি তবে দেখা গেছে ১ হাজার ২০০ থেকে ১ হাজর ৩০০ ফুট গভীরে যাওয়ার পরেও পানির ভালো স্তর পাওয়া যায়নি। এ কারণে এসব উপকূলীয় এলাকায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বৃষ্টি পানি সংরক্ষণ করে ব্যবহার করার ব্যবস্থা গ্রহণ করেছি। তবে এগুলো পর্যাপ্ত না হওয়ায় পুকুর খনন করে পানি বিশুদ্ধ করে ব্যবহারের পাশাপাশি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে পাথরঘাটায় সুপেয় পানির দীর্ঘদিনের সমস্যা দূর করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat