×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ৪৪৫৩৩০৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর জেলায় পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ শেষে আজ ৪০ জন অস্বচ্ছল নারীর মধ্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’র পিরোজপুর জেলা কার্যালয় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে এক মাসব্যাপী দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে টেইলারিং এবং ড্রেসমেকিং কোর্সে গত ১৩ মে থেকে প্রশিক্ষণ শুরু হয়। 
বিআরডিবি’র নারী সদস্যদের মধ্য থেকে ৩০জন এই প্রশিক্ষণে অংশ নেন। প্রতিদিন প্রতিজন প্রশিক্ষণার্থীকে ৩০০ টাকা হারে ভাতা প্রদান ছাড়াও তাদের থাকা খাওয়া ও আসা-যাওয়ার খরচও এই প্রকল্প থেকে বহন করা হয়।
 বিআরডিবি পিরোজপুরের উপ-পরিচালক বিএম কামরুজ্জামান জানান, প্রশিক্ষণ গ্রহণকারীরা বিআরডিবি থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ নিতে পারবেন। 
দুপুর ১২টায় এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ নেয়া নারীদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেছেন। অসংখ্য মহিলা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যেই পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন এবং সন্তানদের লেখাপড়া শেখাতে সক্ষম হয়েছেন। 
এ সময় তিনি সেলাই মেশিন দিয়ে কাজ করে আর্থিকভাবে স্বচ্ছল হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat