×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ৪৩৫৫০৯৮ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উদ্বোধনের অপেক্ষায় ২৭২ মিটার দৈর্ঘের দুই লেনে নির্মিত উল্লাপাড়া রেলওয়ে ওভার পাস । এরই মধ্যে রেলওয়ে ওভার পাসটি ঘোষে মেজে পরিস্কার করে রং লাগিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধনের প্রস্তুতি গ্রহণ করেছে সিরাজগঞ্জ সড়ক বিভাগ । প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লাপাড়া রেলওয়ে ওভার পাসের উদ্বোধন করবেন বলে সিরাজগঞ্জ সড়ক বিভাগ থেকে জানানো হয়েছে । তবে এখনো ওভার পাসের উপর লাইট পোষ্ট গুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি । আর এ উদ্বোধনের মধ্যদিয়ে যানবাহন নিয়ে চালকদের রেল গেটে দীর্ঘ সময় অপেক্ষার অবসান ঘটতে চলেছে । 
নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া রেলওয়ে বাসষ্ট্যান্ড সংলগ্ন ঢাকা - ঈশ্বরদী রেলপথের উপর প্রায় ৬২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে এপ্রোজ সড়ক সহ ২ শ ৭২ মিটার দৈর্ঘের দুই লেনে উল্লাপাড়া রেলওয়ে ওভার পাস নির্মাণ করা হয়েছে । 
গত ২০১৯ সালের ১৬ মে মেসার্স মঈন উদ্দিন বাঁশী ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে রেলওয়ে ওভার পাসটির নির্মাণ কাজ শুরু করা হয়। এর নির্মাণ কাজে বরাদ্দ দেয়া হয়েছিলো প্রায় ৮৩ কোটি ৬১ লাখ টাকা । এপ্রোজ সড়কের কিছু কাজ না করায় বাকি টাকা ফেরত দেয়া হয়েছে বলে সিরাজগঞ্জ সড়ক বিভাগ জানান । 
উল্লাপাড়া সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী ( অতিরিক্ত দায়িত্বে থাকা ) মোঃ জাহিদুর রহমান মিলু বলেন এপ্রোজ সড়ক সহ ৬২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে উল্লাপাড়া রেলওয়ে ওভার পাস এর নির্মাণ কাজ শেষ হয়েছে ।  ওভার পাসটি উদ্বোধনের জন্য সকল প্রস্তুতি প্রায় শেষ । শুধু লাইটিং এর কাজ বাকি আছে ।  তা অচিরেই শেষ হয়ে যাবে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ঈদ উপহার হিসেবে উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat