×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৩৪৩৩০৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শেষ হলো পাঁচদিনব্যাপী লোকগানের আসর মহাজনের পদাবলী। ৮ জুন থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে পরিবেশিত অনুষ্ঠান আজ শেষ হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় এবং প্রযোজনা বিভাগের ব্যস্থাপনায় এ লোকগানের আসরের আয়োজন করা হয়।
আজ সন্ধ্যা ৬টায়  অনুষ্ঠানের শুরুতে সুস্মিতা আক্তার পরিবেশন করেন ‘তোরসা নদীর উতাল পাতাল’ ও ‘ধীকো ধীকো ধীকো মইশালরে’ গান দুটি। ‘প্রেম জানে না রসিক কালাচাঁন’ ও ‘ঘাটায় দেখলে পোড়ায় মন’ এই দুটি গান পরিবেশন করেন সাহস মোস্তাফিজ। রহিমা খাতুন পরিবেশন করেন ‘কানিচাত গারিনু আকাশী অকালী’ ও ‘আঙিনা সামটাং মুই আগলে দিগলে’। এরপর লুবানা ইয়াসমিন দোয়ল পরিবেশন করেন ‘কি দিয়া বান্ধিয়া রাখবো রে’ ও ‘চ্যাঙরা বন্ধু রসিয়া’ গান দুটি। ‘ও মোর কালারে কালা’ এবং ‘ও কী গাড়িয়াল ভাই’ গান দুটি পরিবেশন করেন ফাহমিদা রতœা। ধারাবাহিক পরিবেশনায় সুমন রায় পরিবেশন করেন দুটি গান ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’ ও ‘ঘটক সালার বুদ্ধি ধরি’।  আরিফুর রহমান চৌধুরী পরিবেশন করেন ‘আবো নওদাড়িয়া মরিয়া’ ও ‘বাওকুমটা বাতাস বাতাস’ গান দুটি। ‘বাপুই শুনিলে জুড়ায় পরান’ এবং ‘ও মুই না শোনং শোনং’ গান দুটি পরিবেশন করেন স্বপ্না রায়। সাজু পরিবেশন করেন ‘গাড়িয়াল বন্ধুর’ ও ‘ঝরিতে হামার বাড়িতে’ গান দুটি। অনুষ্ঠানে সবশেষে পরিবেশন ছিল পূর্ণ চন্দ্র রায়-এর কণ্ঠে দুটি গান ‘ওরে অনেকে দিনে আসছে সাগাই নয়া নয়া সমন্দি’ ও ‘নানান জাতের পাখি দ্যাশত শুনেক কং তোকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat