×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৩৪৩৪৭৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক বলেছেন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার অবমূল্যায়নের মজ্জাগত অভ্যাস পরিহার করতে হবে। তথ্যের মালিক জনগণ, তাই ‘চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন’- এটাই মন্ত্র। আর এই কারণে যে অফিসগুলোতে ওয়েবসাইট রয়েছে তাদের তথ্য হালনাগাদ করে রাখতে হবে যাতে প্রদানযোগ্য তথ্য দেয়া থাকে।
তথ্য কমিশন বাংলাদেশ এর উদ্যোগে এবং  মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজনে আজ বুধবার ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় প্রধান তথ্য কমিশনার প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
ড. আবদুল মালেক আরো বলেন, তথ্য প্রদানকারী অফিসার এবং স্ব স্ব কর্তৃপক্ষ তথ্যের মালিক নন, তথ্য প্রস্তুতসহ রক্ষণ ও হেফাজতকারী মাত্র। এই মানসিকতা নিয়ে তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটির সদস্যগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার জনগণ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধান তথ্য কমিশনার ধামরাই উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat