×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৪
  • ৫৬৫৪৫৮৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিগ বাজেট ও আলোচিত সিনেমাগুলো সাধারণত বিশেষ দিনগুলোর কথা মাথায় রেখেই নির্মাতা -প্রযোজকরা মুক্তি দিতে চান। বক্স অফিসে সিনেমার ব্যবসা বাড়ানোর সুযোগ কেউই হাতছাড়া করতে চান না। বছরের শুরুতেই জানা গিয়েছিল স্বাধীনতা দিবসে মুক্তি পাবে রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুনের আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’।
প্রথম পর্বের সাফল্যে আশায় বুক বেঁধেছিলেন সিনেমা হল মালিকরা। এরইমধ্যে সিনেমাটির লুক এবং ফাঁস হওয়া বেশকিছু দৃশ্য নজর কেড়েছে সিনেপ্রেমীদের। তারা সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু এমন সময় বাঁধছে বিপত্তি।
শোনা যাচ্ছে, পূর্ব নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না ‘পুষ্পা টু’। সিনেমাটির শুটিং নাকি এখনো বাকি। ছবির ভিএফএক্সের কাজও সম্পূর্ণ হয়নি। যে কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে যাচ্ছে। ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে, সিনেমাটির নায়ক আল্লু অর্জুনের শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি নির্মাতা। ফলে চাইলেও নির্ধারিত তারিখে পর্দায় আসবে না পুষ্পা টু।
সংবাদটি প্রকাশ পেতে নেটিজেনরাও নড়েচড়ে বসেছে। কারো মতে, এটা প্রচারণার কৌশল। তাই কেউ কেউ হতাশা প্রকাশ করছেন। আবার অনেকেই নেতিবাচক আলোচনায় মত্ত হচ্ছেন। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি রাশমিক-আল্লু বা নির্মাতারা। কারণ সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে আরো দুই মাস পর। এই সময়ে হয়তো সব কাজ শেষ করতে পারবেন নির্মাতা। তাই শেষ পর্যন্ত কী হয় সেটা এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat