×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৪
  • ৪৫৪৩৪৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের পর ‘সি’ গ্রুপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান।
আজ সকালে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে। আফগানিস্তানের এই  জয়ে এবারের বিশ^কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ^কাপের ইতিহাসে প্রথমবারের মত গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হলো কিউইদের।
৩ ম্যাচে পূর্ণ ৬ করে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দু’টি স্থানে থেকে সুপার এইট নিশ্চিত করেছে যথাক্রমে- আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ২ ম্যাচে অংশে নিয়ে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেবিলের তলানিতে থেকে বিদায় নিলো নিউজিল্যান্ড। শেষ দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট পেলেও, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে টপকাতে পারবে না কিউইরা।
ওয়েস্ট ইন্ডিজের মাঠ ত্রিনিদাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ দশমিক ৫ ওভারে ৯৫ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি। দলের পক্ষে উইকেটরক্ষক কিপলিন ডরিগো সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া আলেই নাও ১৩ ও টনি উরা ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। আফগানিস্তানের ফজলহক ফারুকি ১৬ রানে ৩টি ও নাাভন উল হক ৪ রানে ২ উইকেট নেন।
৯৬ রানের টার্গেটে খেলতে নেমে ২২ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ১১ ও ইব্রাহিম জাদরান খালি হাতে ফিরেন।
এরপর তৃতীয় উইকেটে আজমতুল্লাহ ওমরজাইকে নিয়ে ৩৩ এবং চতুর্থ উইকেটে মোহাম্মদ নবিকে নিয়ে ৩৯ বলে অবিচ্ছিন্ন ৪৬ রান যোগ করে ২৯ বল বাকী রেখে দলের জয় নিশ্চিত করে সুপার এইটে আফগানদের নাম লেখান গুলবাদিন নাইব।
ওমরজাই ১৩ রানে ফিরলেও, ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৪৯ রান করেন নাইব। ২৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন নবি। ম্যাচ সেরার পুরস্কার জিতেন ফারুকি।
সংক্ষিপ্ত স্কোর :
পাপুয়া নিউ গিনি : ৯৫/১০, ১৯.৫ ওভার (ডরিগো ২৭, নাও ১৩, ফারুকি ৩/১৬)।
আফগানিস্তান : ১০১/৩, ১৫.১ ওভার (নাইব ৪৯*, নবি ১৬*, কামিয়া ১/১৬)।
ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat