×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৪
  • ২৩৫৪৪৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে। বেশি গাছ থাকলে তাপমাত্রা কম হবে। তাই বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
আজ শুক্রবার রাজধানীর মুগদায় ২৩ জুন: বাংলাদেশ আওয়ামী লীগের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে বাংলাদেশের ১৭ শতাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে। ফলে ঐ এলাকায় খাদ্য উৎপাদন হবে না। লবণাক্ততা ঢাকার কাছে চলে আসবে। বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। 
পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ পরিবেশ। আর সুস্থ পরিবেশের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে গাছপালা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার জন্য বৃক্ষরোপণ অত্যাবশ্যক। গাছ কাটা অপরাধ। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী উপকূলীয় এলাকায় ৫০০ মিটার সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে যাতে ঝড় জলোচ্ছ্বাস থেকে দেশ রক্ষা পায়। 
জাতীয় এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে ঢাকা-৯ আসনকে বেছে নেয়ার জন্য যুবলীগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি বৃক্ষরোপণ কর্মসূচি ও বনজ সম্পদ রক্ষায় যুবলীগের সহায়তা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। 
অনুষ্ঠানে মন্ত্রী ও অন্যান্য অতিথিরা গাছের চারা রোপণ এবং বিতরণের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat