×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৪
  • ৪৩৫৪৩৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলার চারটি উপজেলায় ১৫৫ জন রোগীকে ৭৭ লাখ ৫০ হাজার টাকা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ ছাত্রীকে একটি করে বাইসাইকেল এবং ৩৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবলী সাদিক এমপি। এসব অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রনালয় কতৃক ক্যান্সার, কিডনি, স্ট্রোক, প্যারালাইজড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরাগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে তিনি চেক বিতরণ করেন ।
জেলার ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান ও মহিলা ভাইস- চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবলী সাদিক এমপি।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবলী সাদিক এমপি।
জেলা সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, দিনাজপুর-৬ আসনে উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ৫০ হাজার টাকা করে ঘোড়াঘাটে ৩৩ জন, বিরামপুরে ৫৭ জন এবং নবাবগঞ্জে ৬৫ জন রোগীর হাতে চেক তুলে দেওয়া হয়। এছাড়াও নবাবগঞ্জে ৫ জন ভিক্ষুকের মধ্যে দোকান ঘর ও গাভী এবং ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ জন ছাত্রীর মধ্যে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ৩৩০ জন শিক্ষার্থীর মধ্যে নগদ ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
ঘোড়াঘাটে উপজেলায় ক্যান্সার রোগে আক্রান্ত রোগী তবিবর রহমান ৫০ হাজার টাকার চেক পেয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন থেকে ব্লাড ক্যান্সারে ভূগছি। অনেকবার চিকিৎসকের কাছে গিয়েছি। গত দুই বছর থেকে ওষুধের উপর আছি। টাকার অভাবে ওষুধ কিনতে পারছিনা। আমাদের এমপি ৫০ হাজার টাকার চেক প্রদান করলেন। দু’তিন মাসের ওষুধ কেনার টাকা পেলাম। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৬ বছরের শিশু শিহাব, তার মা এসেছিলেন টাকা নিতে। শিহাবের মা আমেনা বেগম বলেন, প্রতি মাসে আমার ছোলের শরীরে রক্ত দেওয়া লাগে। আমার স্বামী ভ্যানচালক। অর্থের অভাবে চিকিৎসা করতে পাচ্ছিনা। আজ আমার এমপি ৫০ হাজার টাকার চেক দেয়েছেন। এখন টাকা তুলে ছেলের চিকিৎসা করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat