×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ২৩৪৩৪৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদের আর মাত্র এক দিন বাকি। প্রিয়জনদের সাথে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়া ঘরমুখো মানুষের সুবিধার্থে নিয়মিত ট্রেনের পাশাপাশি স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনে ঈদযাত্রায় চতুর্থ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে সঠিক সময়ে রেল ছেড়ে যাওয়ায়, যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যে সমস্ত ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল- তা সঠিক সময়ে ছেড়ে গেছে, কোন বিলম্ব হয়নি। সোনার বাংলা ও পারাবাত এক্সপ্রেসসহ সকল ট্রেন সঠিক সময়ে ছেড়ে গেছে।
ধুমকেতু এক্সপ্রেসের যাত্রী মহসিন হোসেন বলেন, তিনি নির্ধারিত সময়ে ট্রেনে নিজের সিটে বসতে পেরেছেন। এ জন্য তিনি স্বস্তি প্রকাশ করেছেন।   
উল্লেখ্য, বিশেষ ব্যবস্থায় ট্রেনে ঈদযাত্রা গত ১২ জুন থেকে শুরু হয়েছে। এরই সাথে ‘ঈদ স্পেশাল’ ট্রেনও চলাচল করছে। আগামী  ১৭ জুন দেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত  হবে।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম শিশির আজ সাংবাদিকদের এ বিষয়ে বলেন, ট্রেনে আজ ঈদ যাত্রার চতুর্থ দিন ছিল। সকালে ধূমকেতুসহ বিকেল পর্যন্ত যে সমস্ত ট্রেন যে সময়ে ছাড়ার কথা ছিল, তা সে সময়েই ছেড়ে গেছে। কোন ট্রেন এক মিনিটও বিলম্বে ছাড়েনি। 
তিনি আরো বলেন, যাত্রীরা স্বাভাবিকভাবে ও সঠিক সময়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পেরেছে। সঠিক সময়ে ট্রেন ছাড়তে পারায় যাত্রীরা স্বাচ্ছন্দ ও স্বস্তি বোধ করেছে। যাত্রীরা তাদের কাক্সিক্ষত আসনে বসতে পেরেছে। আগামীকাল ৫ম  ও শেষ দিনেও ট্রেনের যে সূচি রয়েছে, সে অনুযায়ী যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন বলে তিনি আশাবাদী। 
ঈদ যাত্রার প্রথম দিন ১২ জুন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা বিলম্বে ছেড়ে যায়। 
গত ঈদুল ফিতরের মতো এবারও প্ল্যাটফর্ম এলাকায় যেন কোনও টিকিটবিহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যার ফলে ঢাকা স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় অবাঞ্ছিত কোনও মানুষকে দেখা যায়নি।
ঈদযাত্রায় ট্রেনের যাত্রীদের ভোগান্তি নিরসনে প্লাটফর্ম এলাকায় প্রবেশমুখে র‌্যাব, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোলরুম স্থাপন করেছে। 
প্লাটফর্মে প্রবেশের মুখে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) যাত্রীদের টিকিট চেক করতে দেখা গেছে। যাদের টিকিট নেই, তারা নির্ধারিত কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। তারপর যাত্রীরা প্ল্যাটফর্ম হয়ে নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠছেন। 
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গত বুধবার থেকে ২০টি ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু করে। ঈদযাত্রার ভিন্ন ভিন্ন দিনে চলাচল করছে এসব ট্রেন। ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার সুবিধার্থে এই ঈদ স্পেশাল ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। 
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঈদুল আজহায় চাঁদপুর ঈদ স্পেশাল (১, ২, ৩ ও ৪) চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৫ ও ৬) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ময়মনসিংহ ঈদ স্পেশাল (৭ ও ৮) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম, কক্সবাজার ঈদ স্পেশাল (৮ ও ৯) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ১২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরে সাত দিন চলাচল করবে।
এছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল (১৫ ও ১৬) জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে আগামী ১৩-১৫ জুন (৩ দিন) ও ঈদের পরে ২১-২৩ জুন (৩ দিন) চলাচল করবে।
অন্যদিকে শোলাকিয়া ঈদ স্পেশাল (১১ ও ১২) ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার, শোলাকিয়া ঈদ স্পেশাল (১৩ ও ১৪) ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ, গোর-এ-শহীদ ঈদ স্পেশাল (১৭ ও ১৮) পার্বতীপুর-দিনাজপুর-পার্বতীপুর, গোর-এ-শহীদ ঈদ স্পেশাল (১৯ ও ২০) ঠাকুরগাঁও-দিনাজপুর-ঠাকুরগাঁও রুটে শুধু ঈদের দিন চলাচল করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat