×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ৩২৪৪০৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের সিনহা পরিবারে মেয়ের বিয়ে নিয়ে নাকি চলছে নানা ঝামেলা। শোনা যাচ্ছে, মেয়ে সোনাক্ষী সিনহা ও ও জাহির ইকবালের বিয়েতে মত ছিল না অভিনেতা শত্রুঘ্ন সিনহার। এদিকে সোনাক্ষীর ইনস্টাগ্রামে গোয়েন্দাগিরি চালিয়ে নেটিজেনরা পেলো নতুন খবর।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, মেয়ের বিয়েতে মত ছিল না অভিনেতা শত্রুঘ্ন সিনহার। যদিও পরে অভিনেত্রীর মামা পহেলাজ নিহালনি জানান, সোনাক্ষীর যে কোনও সিদ্ধান্তে বাবা-মা তার সঙ্গে আছে। নিজের পছন্দের পাত্রকে বিয়ে করার পুরো অধিকার আছে তার।
তবে মামা যাই বলুন না কেন, নিন্দুকেরা বলছেন, পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে সোনাক্ষীর। সম্প্রতি দেখা গেলো ইনস্টাগ্রামে মা পুনম ও ভাই লভকে অনুসরণ করেন না সোনাক্ষী। যদিও বাবা শত্রুঘ্ন ও ভাই কুশকে ‘ফলো’ করেন এ অভিনেত্রী।এদিকে সোনাক্ষীর মাও মেয়েকে অনুসরণ করছেন না। এর পরই দুয়ে দুয়ে চার করছেন অনেকে। 
তাদের দাবি, হীরামন্ডির প্রিমিয়ারেও সোনাক্ষীর সঙ্গে এসেছিলেন অভিনেত্রীর মা। একজন লিখেছেন, ‘অনেকেই সমাজমাধ্যমে নিজের বাবা-মাকে অনুসরণ করে না। তিলকে তাল করাটা বন্ধ করুন।’
এর মধ্যেই সোনাক্ষীর বিয়ের নিমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে অতিথিদের কাছে। ২৩ জুন রাত ৮টা থেকে বসবে বিয়ের আসর। নিমন্ত্রণ পত্রে একটি ‘কিউ আর’ কোড রয়েছে, যেটি স্ক্যান করলেই নাকি শোনা যাচ্ছে হবু দম্পতির আমন্ত্রণবার্তা।
সেই বার্তায় তারা বলেছেন, ‘গত সাত বছর ধরে আমরা একসঙ্গে আছি। এই সাত বছরে আমরা অনেক ভালবাসা, হাসি, আনন্দ, রোমাঞ্চ ভাগাভাগি করে নিয়েছি, তাই আজ আমরা এই সময়টাতে এসে পৌঁছেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat