×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ২৩৪৩৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের সব সরকারি, বেসরকারি এবং আর্মি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া জেলার মেডিকেল শিক্ষার্থীদের নবীন বরণ আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১টায় নাটোর বিএমএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. এসএম জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. সমীরণ কুমার কুন্ডু, জেলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান এবং প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার মেধাবী শিক্ষার্থীরা মেডিকেল কলেজে পড়াশুনার সুযোগ পেয়েছেন। এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে মেডিকেল শিক্ষা ও গবেষণায় ভূমিকা রাখতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়ন ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (এমডিএসএএন) আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মারুফ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এমডিএসএএন’র মুখ্য পর্যবেক্ষক ডা. নওরোজ বিশ্বাস, প্রধান সমন্বয়ক জুবায়ের হোসেন লিখন ও সাধারণ সম্পাদক সন্দীপ মহন্ত এবং অনুষ্ঠানের আহ্বায়ক ফয়সাল আহমেদ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat