×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৪৫৬৬১২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভবিষ্যতে সারাদেশে ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণের পর ইন্টারনেট প্যাকজে আরও সাশ্রয়ী করা হবে।
তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য মো. আব্দুল মালেক সরকারের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান। 
প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানী টেলিটক বাংলাদেশ লিমিটেড সরকার নির্দেশিত সর্বনি¤œ কলরেট (৪৫ পয়সা প্রতি মিনিট) গাইডলাইন অনুসরণপূর্বক গ্রাহকদের অন্যান্য অপারেটরের তুলনায় সাশ্রয়ী মূল্যে সেবা প্রদান করে আসছে। ভবিষ্যতে সারাদেশে ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণের পর ইন্টারনেট প্যাকেজ আরও সাশ্রয়ী করা হবে।’  
তিনি জানান, বর্তমানে বাংলাদেশে সেলুলার মোবাইল ফোন অপারেটরের সংখ্যা চারটি। এগুলো হলো- গ্রামীন ফোন লিমিটড, রবি অজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে এ চারটি মোবাইল অপারেটরের নিবন্ধিত সিম সংখ্যা মোট ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি। এগুলোর মধ্যে সক্রিয় রয়েছে ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার।
জুনাইদ আহমেদ পলক জানান, নিবন্ধিত সিমের সংখ্যা গ্রামীণফোনের ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৯২৫ টি, বাংলালিংক -৯ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৯৬২টি,  রবি অজিয়াটার ১০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৮০০টি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৪৪ লাখ ৬১ হাজার ২৮৩ টি। এগুলোর মধ্যে গ্রামীণফোনের সক্রিয় সিম সংখ্যা- ৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজারটি, রবি অজিয়াটার ৫ কোটি ৮৫ লাখ ১০ হাজারটি, বাংলালিংক-এর ৪ কোটি ৪৭ লাখ ২০ হাজারটি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৬৫ লাখ ৫০ হাজারটি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat