×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৪৩৪৫৮০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাসেল’স ভাইপারসহ যে কোন বিষধর সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন গোপালগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান বলেন, আপনারা আতঙ্কিত হবেন না। রাসেল’স ভাইপারসহ বিষাক্ত সাপের কামড়ের ওষুধ আমাদের হাসপাতাল গুলোতে পর্যাপ্ত মজুত আছে। গোপালগঞ্জের জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে স্নেক অ্যান্টিভেনোম রয়েছে। সাপ দংশন করলে ওঝাবাড়ি না গিয়ে সরাসরি হাসপাতালে এসে ডাক্তারের চিকিৎসা গ্রহনের পরামর্শ দেন তিনি।     
আজ সোমবার গোপালগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে সর্প দংশন বিষয়ক সচেতনতা মূলক সভায় একথা বলেন তিনি।  
গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. জিবিতোষ বিশ্বাস, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল লতিফ, সহকারী রেজিস্ট্রার ডা. নাঈমুল ইসলাম মুনহাজ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অভিসার ডা. দীবাকর বিশ্বাসসহ পাঁচ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্স ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat