×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৫
  • ৪৩৫৪৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা ধর্ষণ মামলার আজ নির্ধারিত তারিখে সশরিরে হাজির না হওয়ায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত। 
মঙ্গলবার সকালে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাকিব উদ্দিন জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে ধর্ষণ করেন। 
এ ঘটনায় জান্নাত আরা ঝর্না বাদী হয়ে সোনারগাঁ থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসার অভিযোগে মামুনুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। 
ওই মামলায় সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ থেকে জামিন লাভ করেন মাওলানা মামুনুল হক। জামিনে শর্ত ছিল আদালতের হাজিরার সময় স্বশরিরে উপস্থিত থাকবেন। আজ ছিলো মামলায় হাজিরার নির্ধারিত তারিখ। কিন্তু আদালতে উপস্থিত না থেকে আইনজীবির মাধ্যমে হাজিরার আবেদন করেন মামুনুল।  আদালতের শর্ত ভঙ্গ করার অভিযোগে আদালত জামিন না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  জারি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat