×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ২৩৪৫৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। সোমবার বিকেলে কোনাবাড়ী বিসিক শিল্পনগরীতে অনুষ্ঠিত গাজীপুর মহানগরের কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন থানা স্বেচ্ছাসেবক লীগের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চালাকালে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। তাদের সহযোগিতায় আমরা স্বাধীন দেশ পেয়েছি। এখনও ভারত আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে।
মন্ত্রী আরো বলেন, বিএনপি বলে যে- শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আমি তাদের উদ্দেশে বলি, উল্লেখিত  বিষয়গুলো যদি তারা বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে- কে দেশ বিক্রি করেন আর কে দেশকে রক্ষা করেন এবং ভারত কেন আমাদের বন্ধু।
কোনাবাড়ী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কোনাবাড়ী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি সঞ্জিৎ কুমার মল্লিক বাবু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কাশিমপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফ ব্যাপারী, সাধারণ সম্পাদক নিজাম মোল্লা, বাসন থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল করিম, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি সোলাইমান মিয়া, কোনাবাড়ী থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকির

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat