×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ২৩৪৫৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান। 
আজ বুধবার সকাল ১০টা থেকে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করেন। 
এসময় অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, সিনিয়র সচিবের একান্ত সচিব এবং উপসহকারী পরিচালক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এতে বলা হয়, সিনিয়র সচিব ফায়ার সার্ভিস অধিদপ্তরের অগ্নিনির্বাপণী গাড়ি-পাম্প ও সাজ-সরঞ্জাম পরিদর্শন করেন এবং আলোচনা অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিনিয়র সচিব মো. মশিউর রহমান জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যগণ, মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে শহীদ সকল অগ্নিসেনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 
তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা ২০৪১ সালে উন্নত দেশের যে স্বপ্ন দেখছি, আপনারা তার অগ্নিনিরাপত্তা দেয়ার সক্ষমতা অর্জন করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে আমি আশা প্রকাশ করি।’ 
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন 
প্রধান অতিথির হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat