×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ৪৩৫৪৭১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নবনিযুক্ত নির্বাহী চেয়ারম্যান (সচিব) ডা. মো. সারোয়ার বারী।
শনিবার বেলা সাড়ে ১১ টায় জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এসময় বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু , ১৫ আগস্ট এর শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ  শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন বেজা’র নতুন নির্বাহী চেয়ারম্যান।
বেজা’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হাসান, পরিচালক (পরিকল্পনা-৪) নাজমুল আলম, পরিচালক (পরিকল্পনা-৬) আসফিয়া সুলতানা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, টু্ঙ্িগপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ডা. মো. সারোয়ার বারী সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat