×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৬৭৫৬৭০৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত মানেই ফিল্মি ঝটকা। আর তা দেখে একেবারে কাত বলিউডের স্টারকিড তারকারা। ১২ জুলাই, শুক্রবার অনন্ত-রাধিকার বিয়েতে মাধুরীর নাচের ঠমকে হার মেনেছে রণবীর সিং, সঞ্জয় দত্ত, প্রিয়াঙ্কা চোপড়া, বরুণ ধাওয়ানরা।
স্যোশাল মিডিয়ায় অনন্ত-রাধিকার বিয়ের বিভিন্ন মুহূর্ত প্রকাশ পাচ্ছে। এমন একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের আসরে নেচে মাতাচ্ছেন বলিউড তারকারা। 
এসময় খলনায়ক ছবির বিখ্যাত গান ‘চোলিকে পিছে কেয়া হে’-তে নেচে রীতিমতো তাক লাগালেন বলিউড ডিভা মাধুরী। পাশে ছিলেন মাধুরীর স্বামী ডাক্তার শ্রীরাম নেনে। মাধুরীর এমন নাচ দেখে একেবারে হাঁ হয়ে গিয়েছিলেন অনন্যা, সারা, জাহ্নবীরা।
পুরো বলিউড তো বটেই এমনকী পশ্চিমা অতিথিদের অগমনে আলোকিত ছিল অনন্ত-রাধিকার বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। 
রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করলেন। দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সকলেই অনন্ত-রাধিকার বিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে কড়া নজর রেখেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat