×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ২৩৪৩৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম  বলেছেন,  সরকার সকল নৈরাজ্য মোকাবেলা করে জনগণের জানমালের নিরাপত্তা দিচ্ছে। তবে নৈরাজ্য সৃষ্টিকারী অপশক্তি এখনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শাজাহানপুর খালপাড়ে নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। 
বাহাউদ্দিন নাছিম বলেন, অপকর্মকারীরা বসে নেই। তারা আরও অপকর্মের পায়তারা করছে। সাধারণ মানুষের লাশ চায় তারা। জনগণ দুশ্চিন্তায় থাকলে জঙ্গিবাদী শক্তি বিএনপি জামাত খুশি হয়।
তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বসে আরাম আয়েশের জীবন অতিবাহিত করে দেশের জনগণকে কিভাবে নৈরাজ্যের মধ্যে রেখে দেশকে অস্থিতিশীল করবে সেই চক্রান্তে লিপ্ত। 
নাছিম বলেন, সরকার জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চটুকু করছে। জনগণও সরকারকে সহযোগিতা করছে। আওয়ামী লীগ মানুষের পাশে আছে। কেউ যাতে গুজব ছড়িয়ে, মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার করে দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেবিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। 
শাজাহানপুরে নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি, স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল সহ ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে দুপুরে বাহাউদ্দিন নাছিম সেগুনবাগিচায় ২০ নং ওয়ার্ডে নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন। এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat