×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ২৪৩৪৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যকার  দ্বৈরথের কারনে অলিম্পিকে নারীদের ৪শ মিটার ফ্রিস্টাইল সাঁতার ইভেন্টটি ‘রেস অব দ্য সেঞ্চুরি’ নামেই সবচেয়ে বেশি পরিচিত। সেই ‘রেস অব দ্য সেঞ্চুরির’ লড়াইয়ে যুক্তরাষ্ট্র কেটি লেডিকিকে হারিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্না টিটমাস।
প্যারিস লা ডিফেন্সে অ্যারেনার পুলে ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন টিটমাস। রূপা জিতেছেন কানাডার সামার ম্যাকিনটোশ। তার সময় লেগেছে ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড। টিটমাসের প্রধান প্রতিদ্বন্দি লেডিকি ৪ মিনিট ০০.৮৬ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক।
সোনার পদক জিতে নতুন  কীর্তিও গড়েছেন টিটমাস। ডন ফ্রেজারের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় নারী সাঁতারু হিসেবে অলিম্পিক পদক ধরে রেখেছেন। এমন কীর্তির  পর  টিটমাস তার  বলেন ‘বিশ্বাসই করতে পারছি না এটা আমি! সত্যি করে বলছি। নিজের দিকে চেয়েও স্বাভাবিক মনে হচ্ছে। তবে আমি সাঁতার খুব ভালোবাসি। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতেও। তার সঙ্গে উপভোগের মন্ত্র তো থাকছেই।’
২০১৬ সালে রিও অলিম্পিকে নারীদের ৪শ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিলেন লেডিকি। এরপর ২০২১ সালে জাপানের টোকিও অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতেন টিটমাস। ঐ আসরে ২শ মিটার ফ্রিস্টাইলেও সোনা জিতেছিলে তিনি। এবার ফ্রান্স অলিম্পিকে সোনা জিতে রেকর্ড বইয়ে নাম তুললেন টিটমাস।
প্রথম নারী হিসেবে ১শ বছরের মধ্যে ৪শ মিটার ফ্রিস্টাইল সাঁতারে টানা দুই অলিম্পিকে সোনা জয়ের রেকর্ডের মালিক টিটমাস। এছাড়া ডন ফ্রেজারের পর দ্বিতীয় নারী অস্ট্রেলিয়ান হিসেবে সাঁতারের যেকোন ইভেন্টে টানা দু’বার অলিম্পিতে সোনা জয়ের নজির গড়লেন টিটমাস। ১৯৫৬ থেকে ১৯৬৪ সালে টানা তিন অলিম্পিকে ১শ মিটার ফ্রিস্টাইলের সোনা জিতেছিলেন ফ্রেজার।
অলিম্পিকের মঞ্চে এখন পর্যন্ত ৩টি সোনা, ১টি করে রূপা ও ব্রোঞ্জ পদক জিতেছেন ২৩ বছর বয়সী টিটমাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat