×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ২৩৪৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে ছয়জন মারা গেছে। রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি রোববার এ কথা জানিয়ে বলেছে, এই দুর্যোগের কারণে একতলার একটি অতিথি ভবন ধসে পড়েছে। এতে ১৮ জন মাটির নিচে চাপা পড়ে। এ পর্যন্ত ছয়জনের লাশ এবং আহত আরো ছয়জনকে উদ্ধার করা হয়েছে। সিসিটিভি আরো জানিয়েছে, পাহাড় থেকে নেমে আসা আকস্মিক ঢলে ভূমিধসের  ঘটনা ঘটে।
চীনে গ্রীস্মকালে চরম আবহাওয়ার কারণে আকস্মিক বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়।
উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চীনে চলতি মাসে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে।
দেশটিতে মে মাসে কয়েকদিনের বৃষ্টিতে একটি মহাসড়ক ধসে ৪৮ জন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat