×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩০
  • ২৩৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলা আর্জেন্টিনা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কোস্টারিকা, পানামা, পেরু, উরুগুয়ে এবং চিলি থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে। এসব দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনঃনির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। খবর তাস’র।
ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলার সরকার আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পেরু, পানামা, ডোমিনিকান রিপাবলিক এবং উরুগুয়েতে থাকা তাদের কূটনৈতিক মিশনের সকল সদস্যদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। মাদুরোর পুনঃনির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার একটি জঘন্য নজির সৃষ্টি করায় দেশটি এমন পদক্ষেপ গ্রহণ করলো। এসব দেশের সরকারকে ভেনিজুয়েলা থেকে তাদের দেশের কূটনীতিকদের প্রত্যাহার করে নেওয়ার কথাও বলা হয়েছে।’ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ওই দেশগুলোর বক্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে এর নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়। 
‘ভেনিজুয়েলা সরকার স্ব-নিয়ন্ত্রণ অধিকারের সুরক্ষা নিশ্চিত করার জন্য রাজনৈতিক ও আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। ভেনিজুয়েলা সরকার শান্তিপূর্ণ যুগপৎ অবস্থান বজায় রেখে হুমকিস্বরূপ যে কোনও কার্যকলাপকে প্রতিহত করবে।’
ভেনিজুয়েলায় ২৮শে জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাদুরো জয়লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat