×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ৩৪৩৪৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ।
আজ বুধবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে  জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শৃংখল মুক্তির মহানায়কের বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন। পরে  ১৯৭৫ সালের ১৫ আগস্ট  ঘাতকের বুলেটে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু  ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায়  বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।
বাংলা একাডেমীর সচিব মোহা. নায়েব আলী, পরিচালক মো. হাসান কবীর,  ডা. মো. শাহাদাত হোসেন, সমীর কুমার সরকার, উপ-পরিচালক এস এম জাহাঙ্গীর কবীর ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক এ সময় উপস্থিত ছিলেন।
পরে নবনিযুক্ত মহাপরিচালক বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat